ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১৭২ কোটি টাকা ব্যয়ে ১১ তলা হবে র‍্যাব সদরদপ্তর ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ, কারাগারেই থাকতে হচ্ছে জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : হাইকমিশনার কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রণোদনা, গ্রিডে প্রতি ইউনিটে মিলবে ১০.৫০ টাকা ফের কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা

তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বকাপের বর্ণিল পর্দা উঠছে আজ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   ৪২ বার পঠিত
তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বকাপের বর্ণিল পর্দা উঠছে আজ

ছবি: -সংগৃহীত

কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। এবার ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র—যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ। সেই সঙ্গে ভাঙছে উদ্বোধনী অনুষ্ঠানের প্রচলিত ধারাও। একটির বদলে তিনটি আয়োজক দেশেই অনুষ্ঠিত হবে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, আর রাত ১টায় প্রথম ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবারও থাকছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা। বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডাই ডাই (লেটস গো)’ পরিবেশন করবেন তিনি। তার সঙ্গে থাকবেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়। এছাড়া জে বালভিন, বেলিন্ডা, লিলা ডাউনস, আলেহান্দ্রো ফার্নান্দেজসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী পারফর্ম করবেন।

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ঐতিহ্য, আদিবাসী সংস্কৃতি এবং লোকজ শিল্পের নানা দিক তুলে ধরা হবে। আয়োজকদের মতে, ফুটবল যে সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানুষকে একত্র করে, সেই বার্তাই থাকবে পুরো আয়োজনের কেন্দ্রে।

কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান হবে টরন্টো স্টেডিয়ামে। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেবেন মাইকেল বুবলে, নোরা ফাতেহি, আলেসিয়া ক্যারা ও বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়সহ আরও অনেকে। এরপর রাত ১টায় স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসে। শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে পারফর্ম করবেন কেটি পেরি, অ্যানিত্তা, লিসা, রেমা ও ফিউচারের মতো বিশ্বখ্যাত শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

তিনটি শহরে তিন ধরনের আয়োজন হলেও মূল বার্তা একটাই—ফুটবল বিশ্বকে এক সুতোয় গাঁথে। সেই বার্তা নিয়েই আজ শুরু হচ্ছে বিশ্বকাপের নতুন এক অধ্যায়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930