ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম

চার দফায় সোনার দাম ভরিতে কমলো ২০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   ৩১ বার পঠিত
চার দফায় সোনার দাম ভরিতে কমলো ২০ হাজার টাকা

ছবি: -সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ১৯৯ টাকা কমে হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ৩ হাজার ৫৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।

এর আগে ২ জুন, ৬ জুন ও ১০ জুনও সোনার দাম কমানো হয়েছিল। সর্বশেষ এই হ্রাসের ফলে চার দফায় ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম মোট ১৯ হাজার ৭৭১ টাকা কমেছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫৮ টাকা কমে হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৫৯ টাকা কমে ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৫৮ টাকা কমে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৫৯ টাকা কমে ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031