ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, ইরানের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৪৩ বার পঠিত
আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, ইরানের সতর্কবার্তা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ইরানের সঙ্গে টানা ৪০ দিনের যুদ্ধ চলাকালেই গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু— এমন দাবি করেছে তার দপ্তর। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হলেও আমিরাত তা সরাসরি অস্বীকার করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে দীর্ঘ সংঘাত চলতে থাকে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, নেতানিয়াহুর আবুধাবি সফরের বিষয়টি তেহরান আগে থেকেই জানত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফরের তথ্য ইরানের নিরাপত্তা বাহিনী আগেই দেশটির নেতাদের জানিয়েছিল।

তিনি আরও বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া বড় ভুল এবং ইসরায়েলের সঙ্গে গোপন সহযোগিতা ক্ষমার অযোগ্য। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের সম্পর্ক আঞ্চলিক বিভাজন বাড়াবে এবং সংশ্লিষ্টদের জবাবদিহির মুখে পড়তে হবে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কথিত এই সফরের কোনো ভিত্তি নেই। তারা বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক গোপন কোনো যোগাযোগের ওপর নির্ভরশীল নয়; বরং প্রকাশ্য কূটনৈতিক সম্পর্কের মাধ্যমেই পরিচালিত হচ্ছে।

আমিরাত আরও জানায়, ২০২০ সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপিত হয়। ওই চুক্তিতে পরে বাহরাইন, মরক্কো এবং সুদানও যোগ দেয়।

যুদ্ধ চলাকালে ইরান আমিরাতের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে। তেহরানের অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930