ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

ওমানে গাড়ির ভেতর মিলল চার বাংলাদেশির লাশ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৯৯ বার পঠিত
ওমানে গাড়ির ভেতর মিলল চার বাংলাদেশির লাশ

ছবি: -সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ওমানের মুলাদ্দাহ এলাকায় পার্ক করা একটি গাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদ। তাঁদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়ায়।

পরিবারের সদস্যরা জানান, চার ভাই একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছিলেন। তাঁদের মধ্যে দুজনের আগামী শুক্রবার দেশে ফেরার কথা ছিল। তবে পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় তাঁদের মৃত্যু হতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ বোধ করার পর তাঁরা একটি ক্লিনিকের সামনে গাড়ি থামান। পরে গাড়ির ভেতরে অচেতন অবস্থায় তাঁদের দেখতে পেয়ে পুলিশে খবর দেন দুই বাংলাদেশি প্রবাসী।

মো. ইয়াসিন চৌধুরী জানান, রাত আটটার পর চার ভাইয়ের একজন স্বজনকে ভয়েস ম্যাসেজ পাঠিয়ে অসুস্থতার কথা জানিয়েছিলেন এবং নিজেদের অবস্থানের লোকেশনও পাঠান। পরে পুলিশ এসে গাড়ির দরজা খুলে তাঁদের মরদেহ উদ্ধার করে।

বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন ও প্রবাসী সংগঠন লাশ দেশে পাঠানোর বিষয়ে কাজ করছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930