ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

হাম ও উপসর্গে আক্রান্ত ১ লাখ ছাড়াল, মৃত্যু ৬৬৬ জন

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   ৪৯ বার পঠিত
হাম ও উপসর্গে আক্রান্ত ১ লাখ ছাড়াল, মৃত্যু ৬৬৬ জন

ছবি: -সংগৃহীত

গত ৯৫ দিনে দেশে হাম এবং হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এ সময়ে মোট ১ লাখ ৬৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৭৩ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন আরও ৮৯ হাজার ৯০৪ জন।

মৃতদের মধ্যে ৯২ জনের ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছিল। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় হামজনিত উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে মারা গেছেন দুজন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও হামজনিত উপসর্গে মারা গেছেন ২৯৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৯০১ জন।

এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930