ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

এয়ার অ্যাস্ট্রার বহরে যুক্ত হচ্ছে তিনটি নতুন উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৬৮ বার পঠিত
এয়ার অ্যাস্ট্রার বহরে যুক্ত হচ্ছে তিনটি নতুন উড়োজাহাজ

ছবি: -সংগৃহীত

বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা বহর সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উড়োজাহাজ যুক্ত করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ মডেলের এই উড়োজাহাজগুলো চলতি মে মাস থেকে আগামী জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে বহরে যুক্ত হবে।

এয়ার অ্যাস্ট্রার তথ্য অনুযায়ী, নতুন তিনটির মধ্যে প্রথম উড়োজাহাজটি ইতোমধ্যে ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে এবং খুব শিগগিরই এটি বহরে যোগ হবে। বাকি দুটি উড়োজাহাজও জুলাইয়ের মধ্যে দেশে পৌঁছাবে। নতুন সংযোজনের পর এয়ার অ্যাস্ট্রার মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে সাতটিতে।

প্রতিষ্ঠানটি বলছে, নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় ফ্লাইট সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন গন্তব্যে সেবা চালুর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে যাত্রীদের জন্য আরও আধুনিক ও আরামদায়ক ভ্রমণসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

এটিআর ৭২-৬০০ একটি আধুনিক টার্বোপ্রপ আঞ্চলিক উড়োজাহাজ, যা স্বল্প দূরত্বের রুটে জ্বালানি সাশ্রয়ী ও কার্যকর পরিচালনার জন্য পরিচিত। প্রতিটি উড়োজাহাজে ৭০টি আসনের ব্যবস্থা রয়েছে।

প্রায় সাড়ে তিন বছর আগে যাত্রা শুরু করলেও এখনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করেনি এয়ার অ্যাস্ট্রা। বর্তমানে সংস্থাটি ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930