ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০ জন

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২১ জুন ২০২৬   ৩২ বার পঠিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০ জন

ছবি: -সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৫২ জন, ঢাকা বিভাগের বাইরে ৪৪ জন, ঢাকা উত্তর সিটিতে ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২০ জনসহ অন্যান্য অঞ্চলেও রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৫৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৯০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৩ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930