ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করলেন মিমি চক্রবর্তী

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২১ জুন ২০২৬   ৩৭ বার পঠিত
নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করলেন মিমি চক্রবর্তী

ছবি: -সংগৃহীত

সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর বিজেপি নেতা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষাপটে তিনি এই আবেদন করেন বলে জানা গেছে।

মামলার শুনানি বিচারপতি কৌশিক চন্দের এজলাসে আগামী সোমবার হতে পারে।

ঘটনার সূত্রপাত বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। গত ২৫ জানুয়ারি বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে যান মিমি চক্রবর্তী। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে মঞ্চে ওঠার পর অনুষ্ঠানের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মিমি চক্রবর্তীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ ওঠে। একই ঘটনায় তনয় শাস্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে হেনস্তার অভিযোগে একাধিক মামলা দায়ের হয়।

পরবর্তীতে আদালত বিভিন্ন সময়ে অভিযুক্তদের জামিন ও বিচারিক প্রক্রিয়া পরিচালনা করে। জামিনে মুক্তি পাওয়ার পর তনয় শাস্ত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বলেও জানা যায়।

এখন চলমান বিরোধ ও পাল্টা আইনি পদক্ষেপের মধ্যেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031