ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

গ্রেপ্তার ব্যবসায়ী আমার স্বামী নয় : চিত্রনায়িকা ববি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২১ জুন ২০২৬   ২৭ বার পঠিত
গ্রেপ্তার ব্যবসায়ী আমার স্বামী নয় : চিত্রনায়িকা ববি

ছবি: -সংগৃহীত

প্রতারণার একাধিক অভিযোগে গ্রেপ্তার হওয়া বিটিএল গ্রুপের সিইও মির্জা আবুল বাশারকে ঘিরে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ইয়ামিন হক ববি।

শনিবার (২১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ধরনের খবরকে ‘বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।

ববি বলেন, কিছু অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে “কথিত স্ত্রী” বা “স্ত্রী” হিসেবে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। তার ভাষায়, এসব সংবাদ ভিউ বাড়ানোর উদ্দেশ্যে ও তার সম্মান ক্ষুণ্ন করার জন্য প্রচার করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি তিনি কখনো ব্যক্তিগত জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তা তিনি নিজেই প্রকাশ করবেন।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের বরাতে জানানো হয়, চাকরি, বিনিয়োগ ও ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান এলাকায় দীর্ঘ অভিযানের পর একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারের পরপরই বিভিন্ন অনলাইন মাধ্যমে তার সঙ্গে অভিনেত্রী ববির সম্পর্ক ও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা তিনি সরাসরি অস্বীকার করলেন।

অভিনেত্রী ববি সর্বশেষ বড় পর্দায় কাজ করেছেন ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘তছনছ’-এ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031