ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাজনৈতিক পরিচয়ে অপরাধীকে অনুকম্পা দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে চার খুন, দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা মার্কিন হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে ইরানের হামলা ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ৪ তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ

জনগণের অর্থ অপচয় না করতে কঠোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৪৫ বার পঠিত
জনগণের অর্থ অপচয় না করতে কঠোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

ছবি: -সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য। তাই জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের স্বার্থে গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। এজন্য প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নয়ন কার্যক্রম সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করে। তবে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে। তাই প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচালকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় তিনি নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প শেষ করা এবং জনসেবার মান বাড়াতে আধুনিক ও টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধি এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, ব্যয় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930