ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ২৬ বার পঠিত
বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল

ছবি: -সংগৃহীত

সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও মানসম্মত করার লক্ষ্যে বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার নম্বর ১০০-ই বহাল থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

শনিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগে ভাইভা পরীক্ষায় ২০০ নম্বর থাকলেও তা কমিয়ে ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে এবং এই পদ্ধতি কার্যকর রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত সংশোধিত বিধিমালার মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বর্তমানে ৪৭তম বিসিএস থেকে নতুন এই নিয়ম অনুযায়ী মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের ভিত্তিতেই মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। একই নিয়ম আসন্ন ৫০তম বিসিএস এবং পরবর্তী সব বিসিএস পরীক্ষাতেও বহাল থাকবে।

সরকারের মতে, এই পরিবর্তনের ফলে বিসিএস পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল ও তুলনামূলকভাবে বৈষম্যহীন হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031