ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৫৯ বার পঠিত
ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা

ছবি: -সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সরকারি চাকরিজীবীরা এবার টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন।

সরকার জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দীর্ঘ এই ছুটির ব্যবস্থা করা হয়েছে।

তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ ও ২৪ মে, অর্থাৎ শনি ও রোববার সরকারি অফিস খোলা থাকবে। এর ফলে সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে কিছু জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি দাপ্তরিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহও খোলা থাকবে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা দেবে।

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটি ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও জানানো হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930