ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ৩৩ বার পঠিত
হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত হাজারের বেশি

ছবি: -সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে নিশ্চিত ও উপসর্গসহ নতুন করে এক হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৩ জনে। এর মধ্যে ৫৯০ জন হামের উপসর্গ নিয়ে এবং ৯৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০ জন শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং ৯৬৫ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। ফলে একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।

অধিদপ্তরের তথ্য আরও বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৩ হাজার ৭৫৫ এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১৭১ জন। এদের মধ্যে ৭৭ হাজার ৭৪৩ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এবং ৭৩ হাজার ৯৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930