ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রমাণ ছাড়াই ৪ জনকে মৃত্যুদণ্ড, বিচারককে হাইকোর্টের ভর্ৎসনা ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১ বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু ইয়েমেনে সৌদির বিমান হামলা, বাড়ছে হুতি-রিয়াদ উত্তেজনা মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল

গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ২৫ বার পঠিত
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা

ছবি: -সংগৃহীত

বিশ্ব ফুটবলের উন্মাদনা এবার গ্যালারিতেও ছড়িয়ে পড়ল, আর সেই উত্তাপে যোগ দিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার গ্রুপ পর্বের ম্যাচ দেখতে তিনি হাজির হন দুই সন্তান মিলান ও সাশাকে সঙ্গে নিয়ে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচে জায়ান্ট স্ক্রিনে শাকিরার উপস্থিতি দেখানো হলে গ্যালারিতে করতালির ঢেউ ওঠে। হাসিমুখে সন্তানদের সঙ্গে ম্যাচ উপভোগ করতে দেখা যায় এই বিশ্বখ্যাত সংগীতশিল্পীকে। এক পর্যায়ে তার ছোট ছেলে সাশাকে মায়ের কাঁধে হাত রেখে বসতেও দেখা যায়, যা ভক্তদের মধ্যে আলাদা আকর্ষণ তৈরি করে।

শাকিরার দুই সন্তান ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে পরিচিত মুখ। ফুটবল ও সংগীত—দুই ক্ষেত্রেই তাদের আগ্রহ ধীরে ধীরে গড়ে উঠছে বলে জানা গেছে।

বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক বহুদিনের। আগের আসরগুলোতে তার পরিবেশিত গানগুলো বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যা তাকে ফুটবল ভক্তদের কাছেও আলাদা পরিচিতি দিয়েছে।

এদিন মাঠে ইতিহাস গড়েন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২–০ ব্যবধানে জেতান তিনি। সেই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হয়ে থাকলেন গ্যালারিতে উপস্থিত শাকিরা ও তার পরিবার।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930