ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম

চা বাগানের নির্জনতায় ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন সাফা কবির

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৩২ বার পঠিত
চা বাগানের নির্জনতায় ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন সাফা কবির

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

অভিনেত্রী সাফা কবির সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন নাটকের শুটিংয়ের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। বিশেষ করে ‘চা গরম’ নাটকের শুটিং করতে গিয়ে চা বাগানে কাটানো সময়ের কিছু ভয়ঙ্কর ও রোমাঞ্চকর স্মৃতির কথা তুলে ধরেন তিনি।

সাফা বলেন, চা বাগানের মানুষদের আন্তরিকতা ও সরলতায় তিনি মুগ্ধ হয়েছেন। শুটিংয়ের ফাঁকে স্থানীয়দের সঙ্গে কথা বলা, তাদের বাড়িতে বসে খাওয়া—সব মিলিয়ে অভিজ্ঞতাটি ছিল খুবই আবেগঘন। তিনি জানান, শুটিং শেষে ফিরে আসার সময় স্থানীয়দের মন খারাপ দেখে তারও খারাপ লেগেছিল।

তবে পুরো অভিজ্ঞতার সবচেয়ে আলোচিত অংশ ছিল রাতের পরিবেশ। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তারা যে বাংলোতে ছিলেন সেটি ছিল একটি নির্জন টিলার ওপর, চারপাশজুড়ে শুধু চা বাগান।

তিনি বলেন, “গল্পে যেমন বলা হয়েছিল আশপাশে বহু দূর পর্যন্ত কোনো মানুষ নেই, বাস্তবেও পরিবেশটা ঠিক তেমনই ছিল। গভীর রাতে শেয়ালগুলো বাংলোর খুব কাছে এসে চিৎকার করত। তখন পুরো জায়গাজুড়ে এক ধরনের গা ছমছমে পরিবেশ তৈরি হতো।”

চা বাগানকে ঘিরে প্রচলিত ভৌতিক গল্প নিয়েও কথা বলেন সাফা। তার দাবি, নাটকে যেসব ভয় বা রহস্যময় ঘটনা দেখানো হয়েছে, সেগুলোর অনেকটাই বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিল রয়েছে। দর্শকেরাও সহজেই সেই অনুভূতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন বলে মনে করেন তিনি।

তবে ভূতের চেয়ে সাফার ভয় বেশি অন্য জায়গায়। অনুষ্ঠানে তিনি জানান, তার ‘স্নেক ফোবিয়া’ রয়েছে। অর্থাৎ সাপের নাম শুনলেই তিনি ভয় পান এবং এটিই তার কাছে সবচেয়ে আতঙ্কের বিষয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031