ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৪ জুন ২০২৬   ৩৯ বার পঠিত
এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

ছবি: -সংগৃহীত

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বনের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠান প্রধান কিংবা কেন্দ্র প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে নকলের প্রচলিত ধরন অনেকটাই পরিবর্তিত হয়েছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে বিদ্যমান পরীক্ষা আইন সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, কোনো পরীক্ষার্থীর কাছে নকল বা অসদুপায়ের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র প্রধানকেও জবাবদিহির আওতায় আনা হবে।

মন্ত্রী আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরীক্ষা আয়োজনের জন্য প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্র ব্যবস্থাপনা এবং সার্বিক তদারকির বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031