ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

স্ত্রী ইকরার আত্মহত্যা, অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৪ জুন ২০২৬   ৩৫ বার পঠিত
স্ত্রী ইকরার আত্মহত্যা, অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

ছবি: -সংগৃহীত

স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক ১০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ইকরাকে উদ্দেশ্য করে অপমানজনক ও উস্কানিমূলক পোস্ট দিতেন। এসব বিষয়সহ মামলার রহস্য উদঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অন্যান্য তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এর আগে ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে আলভীকে কারাগারে পাঠানো হয়।

গত ১ মার্চ মিরপুরের বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ মামলা দায়ের করেন। মামলায় আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়েছে। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031