ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৪ শিশুর

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ২৪ বার পঠিত
দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৪ শিশুর

ছবি: -সংগৃহীত

দেশে হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭৬ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬০৯ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৪৯ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৫২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও উপসর্গে ৩১৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৫৫৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930