ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন স্থানীয় সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম নবম পে-স্কেল নিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউর চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির এসএসসি পিছোলেও এইচএসসি পরীক্ষা পেছানোর কারণ দেখছেন না শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে মর্মান্তিক দুর্ঘটনা, দুটি সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ২৪ বার পঠিত
চট্টগ্রামে মর্মান্তিক দুর্ঘটনা, দুটি সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

ছবি: -সংগৃহীত

চট্টগ্রাম নগরী ও রাউজান উপজেলায় পৃথক দুটি ঘটনায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে ঘটে যাওয়া এসব ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই এলাকায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঝিকুটি পাড়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা যান দুই নির্মাণশ্রমিক। নিহতরা হলেন নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার সমীরণ দাশ।

স্থানীয়দের ভাষ্য, দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে প্রদীপ দাশ ট্যাংকে নামলে জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নিচে নামেন সমীরণ দাশ। তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

এদিকে একই দিন দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় আরেকটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারান আরও দুই শ্রমিক। নিহতরা হলেন নোয়াখালীর বাসিন্দা সাকিব (২৫) ও হৃদয় (২৪)।

পুলিশ জানায়, নুরুল হুদা নামে এক ব্যক্তির ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নিচে নামার পর ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন তারা। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930