ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আইসিজের মামলার রায় অক্টোবরে ঘোষণা হতে পারে আইএমএফের পূর্বাভাস, ২০৩০ সালে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে যা বলল ভারত দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আগামী দুই দিন বাড়তে পারে ভারী বর্ষণ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট হ্রদে পানি উপচে নতুন আতঙ্ক নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পুতিনের হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০ ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের

মারধরের পর পাঁচতলা থেকে ফেলে দেওয়া হলো সজীবকে, অভিযুক্ত স্ত্রী ও শ্যালকরা

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ২২ বার পঠিত
মারধরের পর পাঁচতলা থেকে ফেলে দেওয়া হলো সজীবকে, অভিযুক্ত স্ত্রী ও শ্যালকরা

ছবি: -সংগৃহীত

রাজধানীর উত্তরায় পারিবারিক বিরোধের জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে মারধরের পর পাঁচতলার বারান্দা থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত সজীব প্রামাণিকের দুই হাত-পা, বুক ও কোমরের হাড় ভেঙে গেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে।

আহত সজীব প্রামাণিক (২৫) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের পরীক্ষাগারের সহকারী (ল্যাব অ্যাটেনডেন্ট)। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

মামলার এজাহার অনুযায়ী, তিন বছর আগে সজীবের সঙ্গে শাহজাদী আক্তারের বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে গত ১৮ জুন স্ত্রীকে আনতে উত্তরার শ্বশুরবাড়িতে যান তিনি। পরদিন কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী তাঁর দুই ভাই শাহাদত হোসেন ও শামছুদ্দিন শাওনকে ডাকেন। অভিযোগ, তারা সজীবকে বেধড়ক মারধরের পর পাঁচতলার বারান্দা থেকে নিচে ফেলে দেন।

পুলিশ জানিয়েছে, আহত সজীবের জবানবন্দি নেওয়া হয়েছে এবং মামলায় স্ত্রী ও তাঁর দুই ভাইকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।

হাসপাতালে চিকিৎসাধীন সজীবের দাবি, বারান্দা থেকে ফেলে দেওয়ার আগে তিনি গ্রিল আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছিলেন। কিন্তু সেখান থেকেও তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে কাউকে কিছু না বলতে এবং মামলা না করতে তাঁকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া সজীবের অভিযোগ, তাঁর শ্যালক শাহাদত হোসেন বোনের সন্তানের জন্য স্বর্ণ কেনার কথা বলে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিলেন, যা আর ফেরত দেননি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।