https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাণ হারিয়েছেন দুইজন। শুক্রবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)। আগুন লাগার পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। উদ্ধার অভিযান শেষে নিশ্চিত করা হয়েছে, ভবনের ভেতরে আর কেউ আটকা নেই এবং নতুন করে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||