https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বাংলাদেশ। তবে এখনো আমিরাত সরকারের আনুষ্ঠানিক জবাব মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব নথি ইতোমধ্যে ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমরা এখন আমিরাত সরকারের জবাবের অপেক্ষায় আছি। আশা করছি, খুব শিগগিরই তারা এ বিষয়ে আমাদের জানাবে।”
তিনি আরও বলেন, সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী বেনজীর আহমেদ বর্তমানে ইউএইর ফেডারেল পুলিশের হেফাজতেই রয়েছেন।