ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

সুপ্রিমকোর্ট বার নির্বাচনে বিএনপির জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৫ মে ২০২৬   ৬৯ বার পঠিত
সুপ্রিমকোর্ট বার নির্বাচনে বিএনপির জয়জয়কার

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি-সমর্থিত প্যানেল। ১৪টি পদের মধ্যে ১৩টিতেই বিজয়ী হয়েছেন তাদের প্রার্থীরা। বাকি একটি সদস্য পদে জয় পেয়েছে জামায়াত-সমর্থিত প্যানেল।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সম্পাদক পদে জয়ী হয়েছেন মোহাম্মদ আলী। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

দুই দিনব্যাপী ভোটগ্রহণে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়ে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১৩ ও ১৪ মে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে।

বিএনপি-সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

সদস্য পদে বিজয়ী হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া এবং ওয়াহিদ আফরোজ চৌধুরী। অপরদিকে সদস্য পদে জামায়াত-সমর্থিত প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী জয়লাভ করেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930