https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই) এবং দেশের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার রাজধানীর গুলশান-১ এ অবস্থিত সিআইএস-বিসিসিআই কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় সিআইএস-বিসিসিআই-এর সদস্যরা ল্যাবএইড গ্রুপ, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন।
এমওইউ অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে থাকা ল্যাবএইডের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্যাথলজিক্যাল ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। এছাড়া সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাম ও ইটিটি সেবায় ১০ শতাংশ ছাড় পাবেন সদস্যরা।
অনুষ্ঠানে সিআইএস-বিসিসিআই ও ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের ফলে সদস্য ও তাদের পরিবারের জন্য আরও সাশ্রয়ী ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||