ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

কুমিল্লা নামেই গঠন করা হবে বিভাগ : প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি
শনিবার, ১৬ মে ২০২৬   ৩৫ বার পঠিত
কুমিল্লা নামেই গঠন করা হবে বিভাগ : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, নতুন বিভাগ ‘কুমিল্লা’ নামেই গঠন করা হবে। শনিবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী বিভাগটির নাম ‘কুমিল্লা’ রাখা হবে এবং জনগণের এই দাবি বাস্তবায়নে সরকার কাজ করবে।

এ সময় প্রধানমন্ত্রী কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাসও দেন। তিনি জানান, বিষয়টি নিয়ে শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ এবং কুমিল্লাসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপক শাকসবজি উৎপাদন হয়। এ কারণে এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গত ১৬ থেকে ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় মোহাম্মদ আমিন উর রশীদ কুমিল্লাবাসীর পক্ষ থেকে ‘কুমিল্লা’ নামে বিভাগ ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনগণকে সরকারের পাশে থাকার আহ্বানও জানান।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930