ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম

লিটনের দুর্দান্ত সেঞ্চুরি, দিনটি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৬ মে ২০২৬   ৪১ বার পঠিত
লিটনের দুর্দান্ত সেঞ্চুরি, দিনটি বাংলাদেশের

ছবি: -সংগৃহীত

লিটন দাস–এর দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ২৭৮ রানে। জবাবে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ২১ রান। এখনও তারা পিছিয়ে ২৫৭ রানে।

শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিনের দ্বিতীয় বলেই ওপেনার মাহমুদুল হাসান জয় শূন্য রানে ফিরেন। এরপর অভিষেক ম্যাচ খেলতে নামা তানজিদ হাসান ২৬ রান করে আউট হন। মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ দ্রুত ফিরে গেলে ১১৬ রানেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা।

সেখান থেকেই প্রতিরোধ গড়ে তোলেন লিটন। টেলএন্ডারদের নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপদ থেকে টেনে তোলেন তিনি। তাইজুল ইসলাম–এর সঙ্গে ৬০, তাসকিন আহমেদ–এর সঙ্গে ৩৮ এবং শরিফুল ইসলাম–এর সঙ্গে নবম উইকেটে ৬৪ রানের জুটি গড়েন।

ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করা লিটন ১২৬ রান করেন। তার ১৯২ বলের ইনিংসে ছিল ১৬টি চার ও ২টি ছক্কা। পাকিস্তানের বিপক্ষে এটি তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি।

পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ ৪ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ আব্বাস ৩টি এবং হাসান আলী ২টি উইকেট শিকার করেন।

দিন শেষে পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইজ ১৩ ও আব্দুল্লাহ ফজল ৮ রানে অপরাজিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031