ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

অন্তত দুই বছর সময় লাগবে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে : অর্থমন্ত্রী

জেলা প্রতিনিধি
শনিবার, ১৬ মে ২০২৬   ৩৩ বার পঠিত
অন্তত দুই বছর সময় লাগবে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে : অর্থমন্ত্রী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে অন্তত দুই বছর সময় লাগবে। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল ও গ্যাস খাতে সরকারের অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়াও পরিশোধ করতে হচ্ছে।

শনিবার চট্টগ্রাম মা ও শিশু মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে একটি ঋণাত্মক অর্থনৈতিক অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে রাজনৈতিক প্রভাবের কারণে অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যোগ্যতার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় ভর্তি হলে প্রতিষ্ঠানের মান ক্ষতিগ্রস্ত হয়।

মেডিক্যাল শিক্ষার মান রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, পর্যাপ্ত ফ্যাকাল্টি ও অবকাঠামো নিশ্চিত না করে আসনসংখ্যা না বাড়ানোর পরামর্শ দেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, শুধু স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ালেই হবে না, বরং এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অতীতে এই খাতে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ অপচয় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। এ জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করে চুক্তিভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে দরিদ্র রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হবে এবং চিকিৎসার বিল সরকার পরিশোধ করবে।

এছাড়া আধুনিক মেডিক্যাল শিক্ষার জন্য মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, ডিজিটাল লাইব্রেরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। দেশে দক্ষ মেডিক্যাল টেকনোলজিস্টের ঘাটতির কথা উল্লেখ করে মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930