ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

কেন পাঁচ খুন? ফোরকানের লাশ মিলল পদ্মায়

জেলা প্রতিনিধি
শনিবার, ১৬ মে ২০২৬   ৩৪ বার পঠিত
কেন পাঁচ খুন? ফোরকানের লাশ মিলল পদ্মায়

ছবি: -সংগৃহীত

ফোরকান মোল্লার অর্ধগলিত লাশ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে উদ্ধার করেছে নৌপুলিশ। গাজীপুরে স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার ঘটনায় তিনি প্রধান অভিযুক্ত ছিলেন।

শনিবার দুপুরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আলমগীর হোসেন। পরে গাজীপুর জেলা পুলিশ লাশটি ফোরকানের বলে শনাক্ত করে। বর্তমানে মরদেহ গাজীপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।

ইলিয়াস জানান, পরিচয় পুরোপুরি নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট বা প্রয়োজন হলে ডিএনএ পরীক্ষা করা হবে। কারণ লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল।

গত ৯ মে গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে একটি বহুতল বাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম, তাদের তিন সন্তান মীম, উম্মে হাবিবা ও ফারিয়া, এবং শারমিনের ভাই রসুল মোল্লা।

এর আগে গাজীপুর জেলা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোন পদ্মা সেতুর কাছ থেকে উদ্ধার করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি সেতুর রেলিংয়ের কাছে মোবাইল ও ব্যাগ রেখে নদীতে ঝাঁপ দেন।

গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। তবে সবকিছু নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930