ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

কিশোরী অপহরণচেষ্টায় বাধা, ছুরিকাঘাতে দাদির মৃত্যু

জেলা প্রতিনিধি
শনিবার, ১৬ মে ২০২৬   ৪৭ বার পঠিত
কিশোরী অপহরণচেষ্টায় বাধা, ছুরিকাঘাতে দাদির মৃত্যু

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে ঢুকে এক কিশোরীকে অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এতে বাধা দিতে গেলে ছুরিকাঘাতে নিহত হন কিশোরীর দাদি। হামলায় আহত হয়েছেন কিশোরী ও তার মা।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর মাটিকাঁপা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলারা বেগম ওই গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। গুরুতর আহত কিশোরী হাবিবা আক্তার–কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ওমানপ্রবাসী আম্বিয়া আহমদ–এর মেয়ে হাবিবাকে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় তার মুখ চেপে ধরা হলে কিশোরী চিৎকার শুরু করে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তার মা সাজনা বেগমের হাতে কামড় দিয়ে আহত করা হয়।

একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হাবিবাকে আঘাত করে। তখন নাতনিকে রক্ষায় এগিয়ে আসেন দাদি দিলারা বেগম। এসময় তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একই এলাকার ওমানফেরত প্রবাসী হারুন–এর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। হারুন ও আম্বিয়া আহমদের মধ্যে ওমানে থাকাকালে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। দেশে ফেরার পর পাওনা টাকা নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার সালিশও হয়।

পুলিশের ধারণা, সেই বিরোধের জের ধরেই কিশোরী অপহরণের চেষ্টা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930