ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

শিগগিরই চালু হতে পারে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ৬৭ বার পঠিত
শিগগিরই চালু হতে পারে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

ছবি: -সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস ট্রেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর বন্ধ হয়ে যাওয়া এই আন্তঃদেশীয় রেলসেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও বাংলাদেশের ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষ ইতোমধ্যে আলোচনা করেছে। বৈঠকে ট্রেনটি চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

রেলপথের নিরাপত্তা পরীক্ষা এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ট্রেনের চলাচলের সময়সূচি ও টিকিট বিক্রির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

এদিকে, গত সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত আবারও পর্যটন ভিসা প্রদান শুরু করেছে। সংশ্লিষ্টদের ধারণা, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় পর্যায়ক্রমে মিতালী এক্সপ্রেস ছাড়াও মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলও পুনরায় শুরু হতে পারে।

মিতালী এক্সপ্রেস চালু হলে বাংলাদেশ ও ভারতের উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য ভ্রমণ আরও সহজ হবে এবং দুই দেশের যোগাযোগ ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930