ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

বছরের সবচেয়ে বড় হিটের পথে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, প্রথম সপ্তাহেই ১০০ কোটির দুয়ারে

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ৩২ বার পঠিত
বছরের সবচেয়ে বড় হিটের পথে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, প্রথম সপ্তাহেই ১০০ কোটির দুয়ারে

ছবি: -সংগৃহীত

অক্ষয় কুমার অভিনীত কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য ধরে রেখেছে। মুক্তির পর থেকে ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করা ছবিটি প্রথম সপ্তাহেই ১০০ কোটি রুপির মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছে। বিশ্লেষকদের ধারণা, প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় ৯৬ থেকে ৯৮ কোটি রুপির মধ্যে থাকতে পারে।

ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে। সপ্তাহান্তে শক্তিশালী সংগ্রহের পর কর্মদিবসেও সেই ধারা বজায় রয়েছে। বিশেষ করে মঙ্গলবার ‘ব্লকবাস্টার টিউজডে’ অফারের কারণে ছবিটির আয় আরও বেড়েছে।

পেইড প্রিভিউসহ প্রথম সপ্তাহান্তে ছবিটি ৬৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করে। প্রথম সোমবারে আয় কিছুটা কমে ৮ কোটি ৫০ লাখ রুপিতে নামলেও মঙ্গলবার বড় মাল্টিপ্লেক্সগুলোতে ১৯৯ রুপির বিশেষ টিকিট অফারের সুবিধায় আয় বেড়ে দাঁড়ায় প্রায় ৯ কোটি ২৫ লাখ রুপিতে।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম পাঁচ দিনে ভারতে ছবিটির নিট আয় হয়েছে প্রায় ৮১ কোটি ৫০ লাখ রুপি। বর্তমান গতিধারা অব্যাহত থাকলে প্রথম সপ্তাহ শেষেই এটি ১০০ কোটির কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।

অক্ষয় কুমার জানিয়েছেন, ছবিটির নির্মাণ ব্যয় প্রায় ১১৫ কোটি রুপি। সে হিসাবে দ্বিতীয় সপ্তাহান্তেই ছবিটি বিনিয়োগের বড় অংশ তুলে এনে বাণিজ্যিকভাবে ‘হিট’ তকমা অর্জন করতে পারে।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম’ দর্শকদের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপর ২০১৫ সালে মুক্তি পায় এর সিকুয়েল ‘ওয়েলকাম ব্যাক’। এবার সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ পরিচালনা করেছেন আহমেদ খান।

ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, আরশাদ ওয়ারশি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, শ্রেয়স তলপড়ে, জনি লিভার, রাজপাল যাদব, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, ফরিদা জালালসহ বলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031