ঢাকা
১৭ আগস্ট ২০২৬

অরাজকতা সৃষ্টি করলে বসে থাকবে না সরকার : তারেক রহমান

জেলা প্রতিনিধি
শনিবার, ১৬ মে ২০২৬   ৪১ বার পঠিত
অরাজকতা সৃষ্টি করলে বসে থাকবে না সরকার : তারেক রহমান

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

চাঁদপুরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তারেক রহমান বলেছেন, রাজনীতির নামে কেউ বিভ্রান্তি বা অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ বসে থাকবে না। শনিবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে সরকার দেশের উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। তার ভাষায়, রাজনীতি মানে মানুষের কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। আগামী বাজেটের পর আরও বেশি সংখ্যক পরিবার এই কর্মসূচির আওতায় আসবে বলেও জানান তিনি।

নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

অনুষ্ঠানে চাঁদপুরে একটি ইপিজেড স্থাপনের দাবির বিষয়ে তিনি সম্ভাব্যতা যাচাই করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া দেশের উন্নয়নে সবাইকে শ্রম ও উৎপাদনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031