ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাজনৈতিক পরিচয়ে অপরাধীকে অনুকম্পা দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে চার খুন, দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা মার্কিন হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে ইরানের হামলা ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ৪ তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ

রাজধানীজুড়ে হাই অ্যালার্ট আইনশৃঙ্খলা বাহিনীর

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৭ মে ২০২৬   ৪৩ বার পঠিত
রাজধানীজুড়ে হাই অ্যালার্ট আইনশৃঙ্খলা বাহিনীর

ছবি: -সংগৃহীত

রাজধানীতে সম্ভাব্য নাশকতা ও নিষিদ্ধঘোষিত সংগঠনের তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর সব থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় ভোরের সময় অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।

পুলিশের আশঙ্কা, ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

এদিকে শনিবার ভোরে বনানী থানার আওতাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন উসকানিমূলক বিষয় নজরদারিতে রেখেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহতে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930