ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

ফরিদপুর কাঁপাচ্ছে বিশাল রাজাবাবু

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৭ মে ২০২৬   ৪৮ বার পঠিত
ফরিদপুর কাঁপাচ্ছে বিশাল রাজাবাবু

ছবি: -সংগৃহীত

কোরবানির ঈদ সামনে রেখে ফরিদপুরে ব্যাপক আলোচনায় এসেছে জেলার সবচেয়ে বড় গরু ‘রাজাবাবু’। এখনও হাটে না উঠলেও ৩০ মণ ওজনের বিশাল আকৃতির এই গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা এলাকার মানুষ।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবিনগর গ্রামের কৃষক আদু মন্ডল প্রায় সাড়ে তিন বছর ধরে গরুটিকে লালন-পালন করছেন। আদর করে নাম রেখেছেন ‘রাজাবাবু’। প্রায় ৯ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার এই ফ্লেকভি জাতের গরুটির ওজন প্রায় ১২০০ কেজি।

বিশাল আকৃতির হলেও রাজাবাবুর স্বভাব অত্যন্ত শান্ত বলে জানান মালিক। তিনি বলেন, জন্মের পর থেকেই নিজের সন্তানের মতো যত্ন করে গরুটিকে বড় করেছেন। ঘাস, খড়, ভুষি ও নিজস্ব জমির প্রাকৃতিক খাবার ছাড়া অন্য কিছু খাওয়ানো হয়নি। কোনো ধরনের ক্ষতিকর ইনজেকশন বা কৃত্রিম খাদ্যও ব্যবহার করা হয়নি।

আদু মন্ডল জানান, গত বছর গরুটি বিক্রি করতে পারেননি। এবার কোরবানির হাটে তুলবেন। তবে আগেভাগে নির্দিষ্ট কোনো দাম বলতে চান না। ক্রেতার সঙ্গে আলোচনা করেই মূল্য নির্ধারণ করবেন বলে জানান তিনি।

রাজাবাবুকে ঘিরে পরিবারের সদস্যদের মাঝেও আবেগ কাজ করছে। মালিকের স্ত্রী সাহেরা বেগম বলেন, গরুটিকে তারা পরিবারের সদস্যের মতোই বড় করেছেন। বিক্রির কথা ভাবলেই খারাপ লাগে, তবে কোরবানির ঈদকে কেন্দ্র করেই এতদিনের পরিশ্রমের ফল পেতে চান তারা।

স্থানীয়দের ভাষ্য, জেলার সবচেয়ে বড় গরু হিসেবে রাজাবাবু এখন বেশ পরিচিত। প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ শুধু একনজর দেখতেই সেখানে ভিড় করছেন।

ফরিদপুর জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, এবার জেলায় কোরবানির পশুর কোনো সংকট নেই। চাহিদার তুলনায় বেশি গরু ও খাসি প্রস্তুত রয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম আসজাদ বলেন, এবার বড় গরুর সংখ্যা তুলনামূলক কম হলেও ‘রাজাবাবু’ই জেলার সবচেয়ে বড় গরু এবং কোরবানির হাটে এটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930