ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

ধর্ষণের সাজানো মামলা : ধকল সইতে না পেরে মানসিক হাসপাতালে ইমাম

জেলা প্রতিনিধি
রবিবার, ১৭ মে ২০২৬   ৪৭ বার পঠিত
ধর্ষণের সাজানো মামলা : ধকল সইতে না পেরে মানসিক হাসপাতালে ইমাম

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ফেনীর পরশুরামে সাজানো ধর্ষণ মামলায় কারাভোগের পর ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হওয়া ইমাম মাওলানা মুজাফফর আহমদ জুবায়ের বর্তমানে রাজধানীর আদাবরের একটি বিশেষায়িত মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ আইনি লড়াই, কারাভোগ এবং সামাজিক অপমানের মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজা শুক্রবার (১৫ মে) ফেসবুক পোস্টে জানান, জুবায়েরকে আদাবরের এনলাইটেন্ড সাইকিয়াট্রিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারেক রেজার দেওয়া তথ্য অনুযায়ী, জুবায়েরকে তার ছোট ভাইয়ের বাসায় নেওয়ার কিছু সময় পর তিনি আচমকা আক্রমণাত্মক আচরণ শুরু করেন। বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর ও কামড়ে আহত করেন বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নেওয়া হয়। পরে তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ নভেম্বর স্থানীয় এক কিশোরীর পরিবারের দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হন মাওলানা মুজাফফর আহমদ জুবায়ের। ওই মামলায় তিনি টানা ৩২ দিন কারাভোগ করেন। এ সময় সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি মসজিদের ইমামতি ও ইসলামিক ফাউন্ডেশনের চাকরিও হারান।

পরবর্তীতে সিআইডির ফরেনসিক ও ডিএনএ পরীক্ষায় অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তদন্তে উঠে আসে, মামলাটি সাজানো ছিল। গত ১৭ এপ্রিল আদালতে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ জুবায়েরকে নির্দোষ উল্লেখ করে অব্যাহতির সুপারিশ করে এবং কিশোরীর ভাই মোরশেদকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930