ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬

দহগ্রাম সীমান্তে আটক পররাষ্ট্র অধিদপ্তরের সাবেক ডিজি

জেলা প্রতিনিধি
রবিবার, ১৭ মে ২০২৬   ৪৭ বার পঠিত
দহগ্রাম সীমান্তে আটক পররাষ্ট্র অধিদপ্তরের সাবেক ডিজি

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

পররাষ্ট্র অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার সীমান্তসংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সীমান্ত এলাকায় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পরে তাকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সাব্বির বিন শামসের কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ভারতে অবস্থানের পর তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাব্বির বিন শামসের বাড়ি লালমনিরহাট শহরের সাপটানা এলাকার বাহাদুর মোড়ে। তিনি রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তিনি আওয়ামী লীগের গবেষণা ও তথ্যভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর নির্বাহী পরিচালক ছিলেন। এছাড়া লন্ডনে বাংলাদেশের হাইকমিশনেও দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলাও রয়েছে বলে জানা গেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930