ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের ৩ সদস্য আটক

জেলা প্রতিনিধি
রবিবার, ১৭ মে ২০২৬   ৫৬ বার পঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের ৩ সদস্য আটক

ছবি: -সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদংছড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে স্বয়ংক্রিয় রাইফেলসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর তিন সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১৬ মে) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা হলেন— রনেল চাকমা, সার্চিং মারমা ওরফে রাজু (২২) এবং সাথোয়াই মারমা (৩২)। এদের মধ্যে সাথোয়াই মারমা অভিযানের সময় গুলিবিদ্ধ হন।

আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে সেনাবাহিনীর একটি দল বুদংছড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের থামতে সংকেত দেন। তবে তারা গুলি ছুড়তে শুরু করলে সেনাবাহিনীও পাল্টা ব্যবস্থা নেয়।

এ ঘটনায় সাথোয়াই মারমা ঘাড়ে গুলিবিদ্ধ হন এবং বাকি দুজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল ও ছয় রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

পরে আহত সাথোয়াই মারমাকে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানানো হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930