ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র ডুয়েট

জেলা প্রতিনিধি
রবিবার, ১৭ মে ২০২৬   ৬৬ বার পঠিত
ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র ডুয়েট

ছবি: -সংগৃহীত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ক্যাম্পাসজুড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনে নামে। তারা বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে।

রোববার সকালে আন্দোলন আবারও শুরু হলে ভিসির সমর্থনে কিছু বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে অভিযোগ ওঠে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার প্রশাসনিক ও একাডেমিক বাস্তবতা সম্পর্কে অভিজ্ঞ অভ্যন্তরীণ শিক্ষককেই উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া উচিত।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930