ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ব্রাজিলের বিদায়ে আবেগঘন বার্তা তটিনীর

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৬ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
ব্রাজিলের বিদায়ে আবেগঘন বার্তা তটিনীর

ছবি: -সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের কাছে ২-১ গোলের হারে শেষ হয় সেলেসাওদের এবারের বিশ্বকাপ অভিযান। প্রিয় দলের এমন বিদায়ে হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি ব্রাজিল-সমর্থক। তাদেরই একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

ব্রাজিলের বিদায় নিশ্চিত হওয়ার পর সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট করেন তটিনী। ব্রাজিলের জার্সি পরা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা—আমি আমার দলের সঙ্গেই থাকব।’

পোস্টের ছবিতেও ফুটে ওঠে তার আবেগ। এক হাত দিয়ে চোখ ঢেকে রাখা সেই ছবির মাধ্যমে প্রিয় দলের বিদায়ের বেদনা প্রকাশের চেষ্টা করেছেন তিনি। পাশাপাশি মন্তব্যের ঘরেও কান্নার ইমোজি দিয়ে নিজের হতাশার অনুভূতি প্রকাশ করেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031