ঢাকা
১৭ আগস্ট ২০২৬

ড. ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৭ মে ২০২৬   ৩৬ বার পঠিত
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ছবি: -সংগৃহীত

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৭ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন নির্ধারণ করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আইনজীবী এম কে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডে দেশের বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়েছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের পরিস্থিতি তদন্তে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে।

রিটকারী মহসিন রশিদ বলেন, গত ১৮ মাসে ঘটে যাওয়া সামগ্রিক পরিস্থিতির পূর্ণাঙ্গ তদন্ত চাওয়া হয়েছে। তদন্তের পদ্ধতি ও কাঠামো সরকার নির্ধারণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031