ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রণোদনা, গ্রিডে প্রতি ইউনিটে মিলবে ১০.৫০ টাকা ফের কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৫ হাজার সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ একাদশে ভর্তির আবেদন শুরু আজ রাজনৈতিক পরিচয়ে অপরাধীকে অনুকম্পা দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে চার খুন, দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ

৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৭ মে ২০২৬   ৫৭ বার পঠিত
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল

ছবি: -সংগৃহীত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে ম্যাসাজ পার্লারে কাজ করার আড়ালে ৬১ জন নারীকে যৌন নিপীড়ন ও গোপনে ভিডিও ধারণের দায়ে ভারতীয় নাগরিক সুমিত সতীশ রাস্তোগি-কে ১৩ বছর ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মোট ৯৭টি অপরাধের অভিযোগ স্বীকার করার পর আদালত এই রায় ঘোষণা করে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত মাত্র নয় মাসে তিনি এসব অপরাধ সংঘটিত করেন। পরে ২০২২ সালের জুলাইয়ে তাকে গ্রেফতার করা হয়।

আদালতে বিচারক কারমেন মাতেও বলেন, অভিযুক্ত বিভিন্নভাবে ৬১ জন নারীকে লাঞ্ছিত করেছেন, যারা তার ওপর আস্থা রেখেছিলেন। বিচারকের ভাষ্য অনুযায়ী, তিনি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে যৌন হেনস্তা ও আপত্তিকর ভিডিও ধারণ করেন।

আদালত আরও উল্লেখ করেন, সময়ের সঙ্গে তার অপরাধের মাত্রা বাড়তে থাকে এবং শেষদিকে তার আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধরা পড়ার আগ পর্যন্ত তিনি নিজেকে থামানোর কোনো লক্ষণ দেখাননি বলেও পর্যবেক্ষণে বলা হয়।

মনোরোগ বিশেষজ্ঞের প্রতিবেদনে জানানো হয়, সুমিত ‘ভয়ারিস্টিক ডিসঅর্ডার’-এ ভুগছিলেন। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেন, মানসিক এই সমস্যা তাকে অপরাধের দায় থেকে অব্যাহতি দিতে পারে না, কারণ তিনি নিজের কাজের পরিণতি সম্পর্কে সচেতন ছিলেন।

আদালতের রায়ে আরও বলা হয়েছে, কারাদণ্ড শেষ হওয়ার পর তাকে অস্ট্রেলিয়া থেকে ভারত-এ ফেরত পাঠানো হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930