ঢাকা
১৭ আগস্ট ২০২৬

দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব, আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৭ মে ২০২৬   ৪৮ বার পঠিত
দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব, আরও ৬ শিশুর মৃত্যু

ছবি: -সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৬৭ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৮৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৯২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ হাজার ৭৪৪ জন।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসা নেওয়াই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031