ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

১৪ বছর পর ‘গিরগিটি’ নিয়ে ফিরলো ওয়ারফেজ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ২৮ বার পঠিত
১৪ বছর পর ‘গিরগিটি’ নিয়ে ফিরলো ওয়ারফেজ

ছবি: -সংগৃহীত

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন গান নিয়ে ফিরেছে দেশের কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেজ। প্রকাশ পেয়েছে তাদের নতুন গান ‘গিরগিটি’, যা ব্যান্ডটির আসন্ন অষ্টম পূর্ণাঙ্গ অ্যালবামের প্রথম প্রকাশিত গান।

২০১২ সালের পর এই প্রথম নতুন অ্যালবামের কোনো গান প্রকাশ করল ওয়ারফেজ। তাই দীর্ঘদিন ধরে নতুন গানের অপেক্ষায় থাকা শ্রোতাদের জন্য ‘গিরগিটি’ বিশেষ এক প্রাপ্তি।

গানটির কথা লিখেছেন শামস মনসুর গনি ও কে এম ইমরানুল হক রিতুল। সুর করেছেন শামস মনসুর গনি। বরাবরের মতোই শক্তিশালী সংগীতায়োজন ও পরিবেশনায় নিজেদের স্বকীয়তা ধরে রেখেছে ওয়ারফেজ।

‘গিরগিটি’ শুধু একটি গান নয়, এটি নির্মাণাধীন একটি চলচ্চিত্রেরও অংশ। ছবিটি নির্মাণ করছে ‘আপস্টুডিও প্রোডাকশন হাউস’। প্রযোজনা করছেন হামিদুল হাসান নবীন, আর পরিচালনায় রয়েছেন সৌরভ কুন্ডু।

নতুন গান প্রকাশ উপলক্ষে রাজধানীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানটির দৃশ্য ও শ্রব্য সংস্করণ প্রকাশ করেছে ‘লয় রেকর্ডস’।

চার দশকেরও বেশি সময়ের সংগীতযাত্রায় ওয়ারফেজ উপহার দিয়েছে ‘ওয়ারফেজ’, ‘অবাক ভালোবাসা’, ‘জীবনধারা’, ‘অসামাজিক’, ‘আলো’, ‘মহারাজ’ ও ‘সত্য’—এই সাতটি জনপ্রিয় অ্যালবাম। পাশাপাশি ‘মায়া’, ‘আলো ২’, ‘হারিয়ে তোমাকে’, ‘অন্ধ জীবন’ ও ‘মা’সহ একাধিক একক গানও প্রকাশ করেছে ব্যান্ডটি।

‘গিরগিটি’ প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর নতুন অ্যালবামের যাত্রা শুরু করল ওয়ারফেজ। এখন সংগীতপ্রেমীদের অপেক্ষা, কবে প্রকাশ পাবে ব্যান্ডটির বহু প্রতীক্ষিত অষ্টম পূর্ণাঙ্গ অ্যালবাম।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031