ঢাকা
১৭ আগস্ট ২০২৬

সৌদিতে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৮ মে ২০২৬   ৩৩ বার পঠিত
সৌদিতে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা

ছবি: -সংগৃহীত

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া ২৬ মে পালিত হবে আরাফাত দিবস।

রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে বলা হয়, রোববার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রাত থেকেই পবিত্র জিলহজ মাস শুরু হবে এবং আগামী বুধবার (২৭ মে) ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইও জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।

মালয়েশিয়ার সরকারি ঘোষণায় বলা হয়েছে, সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031