ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার : প্রেস সচিব

বিমানের কাছে ১০ উড়োজাহাজ বিক্রির নতুন প্রস্তাব এয়ারবাসের

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৮ মে ২০২৬   ৩৩ বার পঠিত
বিমানের কাছে ১০ উড়োজাহাজ বিক্রির নতুন প্রস্তাব এয়ারবাসের

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার বড় চুক্তি করার পরও ইউরোপীয় নির্মাতা এয়ারবাস বাংলাদেশের বাজার ছাড়ছে না। এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও ১০টি উড়োজাহাজ বিক্রির নতুন প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিমান সূত্রে জানা গেছে, এয়ারবাসের প্রস্তাবিত উড়োজাহাজের মধ্যে রয়েছে ছয়টি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং চারটি এ৩২১-নিও ন্যারোবডি এয়ারক্রাফট। এ৩৫০-৯০০ মডেলে ২৮০টি এবং এ৩২১-নিওতে ২১৫টি আসনের ব্যবস্থা রয়েছে।

গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে ১৪টি উড়োজাহাজ কেনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭ ম্যাক্স জেট।

তবে এত বড় চুক্তির পরও এয়ারবাস তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এয়ারবাসের একটি প্রতিনিধি দল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। সেখানে একটি এয়ারলাইন্সে ‘মিক্সড ফ্লিট’ বা বোয়িং ও এয়ারবাস একসঙ্গে পরিচালনার সুবিধা তুলে ধরা হয়।

কর্মকর্তারা জানান, এয়ারবাসের প্রস্তাবটি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রযুক্তিগত সক্ষমতা, আর্থিক সুবিধা ও পরিচালনগত প্রয়োজন বিবেচনায় বিষয়টি মূল্যায়ন করছে সংশ্লিষ্ট টেকনিক্যাল ও ফাইন্যান্স কমিটি।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। এর মধ্যে বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৭৮৭ ড্রিমলাইনার, ৭৩৭-৮০০ এবং ড্যাশ ৮-৫০০ উড়োজাহাজ রয়েছে।

সরকার ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা পর্যালোচনা করছে। ফলে বাংলাদেশের আকাশপথে বোয়িং ও এয়ারবাসের প্রতিযোগিতা আরও জোরালো হওয়ার ইঙ্গিত মিলছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031