ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

ইরানকে ট্রাম্পের নতুন হুমকি, ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে’

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৮ মে ২০২৬   ৪৬ বার পঠিত
ইরানকে ট্রাম্পের নতুন হুমকি, ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে’

ছবি: -সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে।

পোস্টে ট্রাম্প লিখেছেন, “সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত কিছু করা উচিত, খুব দ্রুত। অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।”

এরপর বড় অক্ষরে তিনি আরও লেখেন, “সময় অত্যন্ত মূল্যবান!”

এর আগে ট্রাম্প নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “এটি ছিল ঝড়ের আগের শান্ত অবস্থা।”

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি জোরদার করছে।

ইসরায়েলের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, রোববার ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপের মূল বিষয় ছিল ইরান পরিস্থিতি।

এর কয়েক দিন আগেই চীন সফর শেষ করেন ট্রাম্প। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

যদিও শি জিনপিং এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চলমান সংঘাতের সমালোচনা করেছে। বেইজিংয়ের ভাষ্য, এটি এমন একটি যুদ্ধ “যা কখনও হওয়া উচিত ছিল না এবং যা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।”

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930