ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

গ্রেফতার ১২০০, তারপরও কমছে না দলবল নিয়ে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৮ মে ২০২৬   ৪৪ বার পঠিত
গ্রেফতার ১২০০, তারপরও কমছে না দলবল নিয়ে ছিনতাই

ছবি: -সংগৃহীত

রাজধানীজুড়ে দিন-রাত বেড়েই চলেছে ছিনতাইয়ের ঘটনা। অলিগলি, বাসস্ট্যান্ড, রেলগেট থেকে শুরু করে ব্যস্ত সড়ক—সবখানেই সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। ধারালো অস্ত্রের মুখে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিরোধ করলে হামলা ও কুপিয়ে জখম করার ঘটনাও বাড়ছে উদ্বেগজনকভাবে।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দেখা গেছে, ভোর ও গভীর রাতে ছিনতাইকারীরা বেশি সক্রিয় থাকছে। আগারগাঁও, মালিবাগ, শাহবাগ, যাত্রাবাড়ী, আদাবর ও রেলগেটসংলগ্ন এলাকাগুলো বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত ছয় মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ১ হাজার ২০০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অনেকেই জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে।

পুলিশ বলছে, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু গ্রেপ্তারের পর সহজে জামিন পেয়ে অনেকেই আবার অপরাধে জড়িয়ে পড়ছে। ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি চিহ্নিত অপরাধীদের তালিকা হালনাগাদ করে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বেকারত্ব, মাদকসংযোগ, সংঘবদ্ধ অপরাধচক্রের বিস্তার এবং দুর্বল নজরদারির কারণে ছিনতাই বেড়ে যাচ্ছে। রাজধানীতে ছিনতাই এখন সংঘবদ্ধ ও পেশাভিত্তিক অপরাধে রূপ নিয়েছে। শুধু মামলা বা গ্রেপ্তারের সংখ্যা দিয়ে বাস্তব পরিস্থিতি বোঝা সম্ভব নয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930