ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

রাতে খাবার খেয়ে গেলেন ঘুমাতে, সকালে মিলল তিন লাশ

জেলা প্রতিনিধি
সোমবার, ১৮ মে ২০২৬   ৪০ বার পঠিত
রাতে খাবার খেয়ে গেলেন ঘুমাতে, সকালে মিলল তিন লাশ

ছবি: -সংগৃহীত

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী শিশু সন্তান।

পুলিশ জানায়, আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাড়িতে প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় যান।

রাতে খাবার শেষে তারা একটি কক্ষে অবস্থান করছিলেন। পরে গভীর রাতে মিষ্টি বাড়ৈ পুলিশকে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তিনিই বিষয়টি পুলিশকে জানিয়েছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার বিভিন্ন দিক তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

পরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে আলামত সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানা যাবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930