ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭ বছর পরের গল্পে ফিরছে ডিউন ৩

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
১৭ বছর পরের গল্পে ফিরছে ডিউন ৩

ছবি: -সংগৃহীত

বহুল প্রতীক্ষিত ‘ডিউন: পার্ট থ্রি’-এর প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ করেছে নির্মাতারা। ট্রেলারেই স্পষ্ট, আগের দুই পর্বের তুলনায় এবার আরও বড় পরিসরের অ্যাকশন, রাজনৈতিক ষড়যন্ত্র এবং ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে পর্দায় ফিরছে পরিচালক ডেনিস ভিলনুভের সায়েন্স ফিকশন মহাকাব্যের শেষ অধ্যায়।

লস অ্যাঞ্জেলসে আয়োজিত একটি বিশেষ আইম্যাক্স ফ্যান ইভেন্টে পরিচালক ডেনিস ভিলনুভ ও অভিনেতা টিমোথি শ্যালামে ট্রেলারটি উন্মোচন করেন। একই সময়ে বিশ্বের বিভিন্ন শহরেও বিশেষ আয়োজনের মাধ্যমে ট্রেলারটি প্রদর্শন করা হয়।

ফ্র্যাঙ্ক হারবার্টের ‘ডিউন মেসায়া’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই কিস্তির গল্প এগিয়েছে ‘ডিউন: পার্ট টু’-এর ঘটনার ১৭ বছর পর। সম্রাট হিসেবে ক্ষমতায় বসার পর পল অ্যাট্রেইডিসের শাসন, তাঁর সিদ্ধান্তের পরিণতি এবং ক্ষমতার অন্ধকার দিকই এবার গল্পের কেন্দ্রে।

ট্রেলারে নতুন প্রতিপক্ষ হিসেবে দেখা গেছে রবার্ট প্যাটিনসনকে। তিনি অভিনয় করছেন স্কাইটেল চরিত্রে, যিনি রূপ পরিবর্তনের ক্ষমতাসম্পন্ন এক রহস্যময় প্রতিপক্ষ। তাঁর লক্ষ্য সম্রাট পলকে ক্ষমতাচ্যুত করা।

অন্যদিকে জেনডায়া অভিনীত চানি ও পলের সম্পর্কও নতুন মোড় নিয়েছে। রাজনৈতিক কারণে পল প্রিন্সেস ইরুলানকে (ফ্লোরেন্স পিউ) বিয়ে করায় প্রেম, ক্ষমতা ও দায়িত্বের সংঘাত আরও জটিল হয়ে উঠেছে।

ভক্তদের জন্য বড় চমক হিসেবে ফিরছেন জেসন মোমোয়া। আগের পর্বে নিহত ডানকান আইডাহো এবার ‘ঘোলা’ রূপে ফিরে এসে গল্পে নতুন মাত্রা যোগ করবেন।

পরিচালক ডেনিস ভিলনুভ জানিয়েছেন, প্রথম চলচ্চিত্রটি ছিল রহস্য ও আবহকেন্দ্রিক, দ্বিতীয়টি ছিল যুদ্ধনির্ভর, আর তৃতীয়টি হবে সবচেয়ে বেশি অ্যাকশন, টানটান উত্তেজনা এবং আবেগে ভরপুর।

টিমোথি শ্যালামে বলেন, এই কিস্তিতে পল অ্যাট্রেইডিসের নৈতিক সংকটই গল্পের মূল শক্তি। ক্ষমতার অন্ধ অনুসরণের ভয়াবহ পরিণতি তুলে ধরাই এই অধ্যায়ের প্রধান উদ্দেশ্য।

আগের তারকাদের পাশাপাশি নতুন এই কিস্তিতে অভিনয় করেছেন রেবেকা ফার্গুসন, হাভিয়ের বারদেম, ফ্লোরেন্স পিউ, আনিয়া টেইলর-জয় এবং রবার্ট প্যাটিনসন।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডিউন: পার্ট থ্রি’।