ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দিল্লিতে ৩৭ কোটি রুপির বাড়ি কিনলেন শাহরুখ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১৫ বার পঠিত
দিল্লিতে ৩৭ কোটি রুপির বাড়ি কিনলেন শাহরুখ

ছবি: -সংগৃহীত

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান আবারও আলোচনায়। ভারতের রাজধানী দিল্লির পঞ্চশীল পার্কে নিজের ও স্ত্রী গৌরী খানের বিবাহ-পরবর্তী প্রথম বাড়িটির বাকি অংশ কিনে সম্পূর্ণ মালিকানা নিজের নামে নিয়েছেন তিনি। এই সম্পত্তি কিনতে তাঁর ব্যয় হয়েছে প্রায় ৩৭ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন এই সম্পত্তি যুক্ত হওয়ার পর শাহরুখ খানের স্থাবর সম্পদের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২২৭ কোটি রুপি। এর মধ্যে রয়েছে তাঁর বিভিন্ন বাড়ি, ভিলা, অ্যাপার্টমেন্ট ও অবকাশযাপন এস্টেট।

দিল্লির পঞ্চশীল পার্কের বাড়িটি শাহরুখ ও গৌরী খানের জীবনের সঙ্গে জড়িয়ে আছে বিশেষ আবেগ। ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই শুরু হয়েছিল তাঁদের দাম্পত্য জীবন। সম্প্রতি ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার মালিকানাও কিনে নেওয়ায় পুরো বাড়িটির একক মালিকানা এখন শাহরুখ খানের হাতে।

শাহরুখের সবচেয়ে পরিচিত ঠিকানা অবশ্য মুম্বাইয়ের সমুদ্রতীরবর্তী বাংলো ‘মান্নাত’। বিলাসবহুল এই বাড়িটি শুধু তাঁর বাসভবন নয়, প্রতিদিন অসংখ্য ভক্তের আকর্ষণের কেন্দ্রও। এছাড়া দুবাইয়ের পাম জুমেইরাহ দ্বীপে রয়েছে তাঁর বিলাসবহুল ভিলা ‘জান্নাত’। লন্ডনের অভিজাত মে-ফেয়ার এলাকায় একটি অ্যাপার্টমেন্ট এবং মুম্বাইয়ের কাছে আলিবাগে রয়েছে বিশাল অবকাশযাপন এস্টেট।

শুধু রিয়েল এস্টেটেই নয়, ব্যবসায়িক বিনিয়োগেও সম্প্রতি নতুন পদক্ষেপ নিয়েছেন শাহরুখ। তাঁর মালিকানাধীন ক্রীড়া প্রতিষ্ঠান দক্ষিণ আফ্রিকার একটি টি-টোয়েন্টি ক্রিকেট দলের নিজস্ব মাঠ সুপারস্পোর্ট পার্ক অধিগ্রহণ করেছে। এর মাধ্যমে ক্রিকেটভিত্তিক ব্যবসায়ও নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন তিনি।